ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

মাইলস্টোন ট্র্যাজেডি: একের পর এক প্রাণ হারাচ্ছে শিশু শিক্ষার্থীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১০:৫৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১০:৫৪:৫৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১ বার পঠিত
মাইলস্টোন ট্র্যাজেডি: একের পর এক প্রাণ হারাচ্ছে শিশু শিক্ষার্থীরা ছবি সংগৃহীত

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া শিক্ষার্থীর নাম জারিফ, বয়স ১৩ বছর। তার শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ ছিল। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।


নিহত জারিফ উত্তরা ১২ নম্বর সেক্টরের বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছোট ছেলে। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায়। জারিফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ছিল।


এর আগে একই দিন সকালে ও দুপুরে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিক্ষার্থী—আইমান (১০) ও মাকিন (১৩)—মারা যায়। তাদের শরীরের যথাক্রমে ৪৫ ও ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।


সবশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। এর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায়।


বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯ জন, যাদের মধ্যে চারজন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন এবং আরও ১০ জন সিবিয়ার পর্যায়ের রোগী হিসেবে নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।


উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই ছিল স্কুলের শিক্ষার্থী। নিহতদের মধ্যে পাইলট, দুই শিক্ষক ও দুই অভিভাবকও রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।