ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

শেরপুর সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৬:৪৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৬:৪৯:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
শেরপুর সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্ত দিয়ে ২১ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।
 
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া ১টার দিকে উপজেলার হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের আওতাধীন নাকুগাঁও সীমান্ত এলাকার ১১১৬ নম্বর মেইন পিলার দিয়ে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ২১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। পরে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায়।
 
আটকদের মধ্যে ৫ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ৫ জন নারী, ৮ জন কিশোর-কিশোরী এবং ৩ জন শিশু রয়েছে। তারা মোট ৬টি পরিবারের সদস্য।
 
বিজিবি জানায়, এসব রোহিঙ্গা ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে জম্মু-কাশ্মীরে হোটেল ও বাসাবাড়িতে শ্রমিক হিসেবে কাজ করছিল। এক মাস আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে, এবং রোহিঙ্গা পরিচয় নিশ্চিত হলে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয়।
 
৩৯ বিজিবির অধিনায়ক জানান, আটক রোহিঙ্গাদের যাচাই-বাছাই চলছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
 
উল্লেখ্য, চলতি মাসের ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়েও বিএসএফ ১০ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছিল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।