ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

শেখ হাসিনার আত্মীয় শেখ হীরা গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৮:১১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৮:১১:০৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
শেখ হাসিনার আত্মীয় শেখ হীরা গ্রেফতার সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই এবং আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার রাতে রাজধানীর ভাটারা থানার অন্তর্গত বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 

গ্রেফতারকৃত হীরা বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। তিনি শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে।
 

র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় শেখ হীরার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। তার নেতৃত্বে রাজধানীর কোতয়ালী, রামপুরা ও উত্তরা পশ্চিম থানা এলাকাসহ খুলনার দিঘলিয়া ও গোপালগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা চালানো হয়। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে ঢাকার ডিএমপির বিভিন্ন থানায়, পাশাপাশি খুলনা ও গোপালগঞ্জে।
 

র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম বলেন, “মামলা হওয়ার পর থেকে হীরা পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে ধরতে আমাদের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।”
 

পরবর্তীতে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হীরা হলেন প্রথম আত্মীয় যিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেন। এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।