ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ফ্রান্স: সেপ্টেম্বরেই জাতিসংঘে ঘোষণা দেবেন ম্যাক্রোঁ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৮:০৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৮:০৪:৩৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ফ্রান্স: সেপ্টেম্বরেই জাতিসংঘে ঘোষণা দেবেন ম্যাক্রোঁ সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে ন্যায়ের ভিত্তিতে টেকসই শান্তি প্রতিষ্ঠায় সাহসী ও ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
 

বৃহস্পতিবার (২৪ জুলাই) ফ্রান্স সময় রাত ৯টা ৩০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক অফিশিয়াল বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি। জানানো হয়, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের সেপ্টেম্বর অধিবেশনে এই স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
 

বিবৃতিতে ম্যাক্রোঁ বলেন, “আজ সবচেয়ে জরুরি প্রয়োজন হলো গাজায় যুদ্ধ থামানো এবং বেসামরিক মানুষের জীবন রক্ষা করা। শান্তি সম্ভব।” তিনি তাৎক্ষণিক অস্ত্রবিরতি, সকল জিম্মির মুক্তি এবং গাজায় জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
 

তিনি আরও বলেন, “হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজার পুনর্গঠন এখন সময়ের দাবি। একটি কার্যকর ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমেই কেবল এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব।”
 

ফরাসি প্রেসিডেন্ট উল্লেখ করেন, তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পেয়েছেন, যার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “আমি তাকে চিঠি দিয়ে আমার প্রতিশ্রুতি জানিয়েছি,” বলেন ম্যাক্রোঁ। “আজ আমাদের দরকার বিশ্বাস, স্বচ্ছতা ও অঙ্গীকার। আমরা শান্তি অর্জন করব।”
 

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে ফিলিস্তিনের সক্রিয় অংশগ্রহণের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, একটি নিরস্ত্রীকৃত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং আঞ্চলিক শান্তির পথ প্রশস্ত করবে।
 

বিশ্ব রাজনীতিতে ফ্রান্সের এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রের এমন অবস্থানের ফলে আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে চাপ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
 

তারা বলছেন, ফ্রান্সের এই ঘোষণার প্রভাবে পশ্চিমা বিশ্বের অনেক রাষ্ট্রই তাদের পূর্বের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।