ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

আগস্টে শুরু হতে পারে শেখ হাসিনাসহ ৫৭ আসামির যুদ্ধাপরাধের বিচার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৭:৫৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৭:৫৯:৩২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
আগস্টে শুরু হতে পারে শেখ হাসিনাসহ ৫৭ আসামির যুদ্ধাপরাধের বিচার সংগৃহীত ছবি

আগস্ট মাসেই শুরু হতে যাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের চারটি মামলার আনুষ্ঠানিক বিচার। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে ফরমাল চার্জ আমলে নিয়েছে এবং দু’টি মামলার সাক্ষ্যগ্রহণের দিনও ধার্য করা হয়েছে।
 

চার মামলার মধ্যে একটি শেখ হাসিনাসহ তিনজনকে ‘মাস্টারমাইন্ড’ ও ‘নির্দেশদাতা’ হিসেবে অভিযুক্ত করে, অন্য তিনটি মামলায় রয়েছে রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যা, আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পুড়িয়ে হত্যা এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার অভিযোগ।
 

ট্রাইব্যুনালের সূত্র জানায়, ইতোমধ্যে মোট ২৭টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ২৩টি মিস কেস। এখন পর্যন্ত মোট ২০৬ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ৭৩ জন গ্রেপ্তার এবং ১৩২ জন এখনও পলাতক।
 

১০ জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। মামুন ইতোমধ্যে দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।
 

চানখাঁরপুল হত্যা মামলায় ১০ আগস্ট প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট এবং ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। আশুলিয়া ও আবু সাঈদ হত্যা মামলার শুনানিও জুলাই শেষে হতে পারে।
 

এ ঘটনাগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।