ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

নগরীতে চোরাই সিএনজি চক্রের ২ সদস্য গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১২:১৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১০:৫৩:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
নগরীতে চোরাই সিএনজি চক্রের ২ সদস্য গ্রেফতার গ্রেফতারকৃতদের নাম মোহাম্মদ আব্বাস (৩২) এবং মোঃ গিয়াস উদ্দিন (৩৫)।
চট্টগ্রাম বহদ্দারহাটে গোপন খবরে অভিযান চালিয়ে তিনটি চোরাই সিএনজি উদ্ধার করল সিএমপির গোয়েন্দা বিভাগের পশ্চিম ইউনিট। ধরা পড়েছে ভোলা থেকে আসা চক্রের দুই মূল সদস্য।
 
মঙ্গলবার (২৩ জুলাই) রাতে চান্দগাঁও থানার খাজা রোডে অভিযান চালায় ডিবি টিম।
 
স্থানীয় বাবর চৌধুরীর গ্যারেজের সামনে ঘোরাঘুরি করছিল দুই ব্যক্তি। আচরণে সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতেই ফাঁস হলে সন্ধান মিলে চোরাই চক্রের পরিচয়।
 
গ্রেফতারকৃতদের নাম মোহাম্মদ আব্বাস (৩২) এবং মোঃ গিয়াস উদ্দিন (৩৫)। দু’জনেই ভোলা জেলার বাসিন্দা। আব্বাসের বাড়ি লালমোহনের তারাগঞ্জে আর গিয়াসের ঠিকানা তজুমদ্দিনের কোরালিয়ায়।
 
তল্লাশিতে ধরা পড়ে তিনটি চোরাই সিএনজি অটোরিকশা, সঙ্গে একগাদা ভুয়ো কাগজপত্র ও জাল নাম্বারপ্লেট।
 
ডিবি সূত্রে বলছে , এই চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে সিএনজি চুরি করে তা জাল কাগজে রেজিস্ট্রেশন করাত। এ কাজে তাদের সহায়তা করত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার জনৈক কবির মিস্ত্রি। তার খোঁজে তল্লাশি চলছে।
 
গ্রেফতারের পর জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন, এই চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। অটোরিকশা চুরির পর সেগুলোকে নতুন রূপ দিয়ে বাজারে ছাড়ত তারা। এ কাজে নাম্বারপ্লেট ও রেজিস্ট্রেশনের জালিয়াতি ছিল মূল অস্ত্র।
 
ডিবি জানিয়েছে,গ্রেফতার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তাদের সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।