ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বোরকা পরে রোহিঙ্গা শিবিরে ঢুকতে গিয়ে ধরা ৩ যুবক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:২৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৮:২৫:২৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
বোরকা পরে রোহিঙ্গা শিবিরে ঢুকতে গিয়ে ধরা ৩ যুবক ছবি: সংগৃহীত

মাথায় কালো হিজাব, হাতে-পায়ে মোজা, গায়ে বোরকা— পুরোপুরি নারীর বেশে রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক। তবে পুলিশের তল্লাশিতে ধরা পড়ে বেরিয়ে আসে তার আসল পরিচয়।

বুধবার (২৩ জুলাই) রাতে কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান তল্লাশি চৌকিতে (চেকপোস্ট) এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম রশিদ আহমদ (২৭)। তিনি টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ফরিদ আহমেদের ছেলে।

 


পুলিশ জানায়, ওই যুবক আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়িয়ে আশ্রয় শিবির থেকে বের হয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন— এমন সন্দেহ রয়েছে। পরে ছদ্মবেশ ধারণ করে শিবিরে ফের প্রবেশের চেষ্টাকালে তাকে আটক করা হয়।

 

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন  বলেন, বোরকা পরিহিত ওই যুবক হেঁটে তল্লাশি চৌকি পার হওয়ার সময় সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের সময় কথাবার্তা এলোমেলো ছিল। পরে বোরকা খোলার পর আসল পরিচয় পাওয়া যায়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।