ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

মোহাম্মদপুরে মধ্যরাতে হলের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল ও ছাত্রদের বিবাধ

হলের ভেতর সংঘর্ষে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১২:৪৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১২:৪৯:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
মোহাম্মদপুরে মধ্যরাতে হলের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল ও ছাত্রদের বিবাধ ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে মধ্যরাতে সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের হল থেকে ছাত্র শিবিরকে পিটিয়ে বের করে দিয়েছে ছাত্রদল।
 
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তাদের হল থেকে বের করে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এই ঘটনায় মেহেদী নামে এক শিবির কর্মী আহত হয়েছেন।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রাফিক আর্টস ছাত্রদলের আহ্বায়ক তামিম মাতুব্বর ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মোতাহার হোসেনের নেতৃত্বে ছাত্রশিবিরের ১০ থেকে ১৫ জন শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। এ সময় তাদের কাঁধে ব্যাগ ও কম্পিউটার নিয়ে বের হতে দেখা যায়। পরে ছাত্রদল নেতাকর্মীরা তাদেরকে মারতে মারতে ইনস্টিটিউটের সামনে থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের দিকে নিয়ে যায়। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা ইনস্টিটিউটের সামনে থেকে মিছিল নিয়ে মোহাম্মদপুর থানার সামনে দিয়ে এবং ধানমন্ডি ২৭ ক্রসিং পার হয়ে সামনে এসে শেষ করেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
 
সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের সিকিউরিটি গার্ড খশিয়ার জানান, রাত বারোটার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা এক শিক্ষার্থীকে মারপিট করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ইনিস্টিটিউটের সামনের সিটি হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিবিরের এক শিবির সদস্য বলেন, হলের ভেতরে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা মারপিট করে। পরে আমাদের তারা জোরপূর্বক হল থেকে বের করে দেয়। মধ্যরাতে এখন আমরা কোথায় যাই। হল থেকে আমাদের ১৫ জনের মতো শিক্ষার্থীকে তারা মারপিট করে বের হয়ে যেতে বাধ্য করে।
 
সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের ছাত্রদলের আহ্বায়ক তামিম মাতুব্বর জানান, প্রথমে হল থেকে রোহান নামে এক ছাত্রলীগের কর্মীকে বের করতে গেলে শিবির কর্মীরা বাধা দেয়। পরে তাদের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে ছাত্রলীগের রোহান পালিয়ে যায়।
 
ঢাকা মহানগর ছাত্রদল পশ্চিম এর সহ-সভাপতি মোতাহার হোসেন বলেন, মঙ্গলবার সারাদিন ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে। এতে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা খবর পাই ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা গ্রাফিক আর্ট ইনস্টিটিউটের হলে নাশকতার পরিকল্পনা করছে। পরে আমরা তাদের হল থেকে বের করে দিয়েছি।
 
এ দিকে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের ওসি ও ২ পরিদর্শক ঘটনা স্থলে আসেন। পরে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় তারা চলে যান। গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। তবে থানা পুলিশের কেউ এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।