ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

বাংলাদেশ রাশিয়া বৈঠকে জ্বালানি সহযোগিতা জোরদারের অঙ্গীকার

জ্বালানি খাতকে অগ্রাধিকার দিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে দুই দেশের ইতিবাচক আলোচনা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৯:২৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৯:২৭:৪৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪৬ বার পঠিত
বাংলাদেশ রাশিয়া বৈঠকে জ্বালানি সহযোগিতা জোরদারের অঙ্গীকার ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও রাশিয়া জ্বালানি খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের প্রতিনিধিদল এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বাংলাদেশের প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। বিশেষভাবে জ্বালানি খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

আলোচনার সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি নবগঠিত বাংলাদেশ রাশিয়া সংসদীয় মৈত্রী গোষ্ঠীকে স্বাগত জানান এবং দুই দেশের আইন প্রণয়ন সংক্রান্ত সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ উদ্যোগের প্রশংসা করেন।

বৈঠকের শেষে বাংলাদেশ ও রাশিয়া অব্যাহত যোগাযোগ বজায় রেখে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করা এবং দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।