ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনায়, জানাল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো আনুষ্ঠানিক অনুরোধ বর্তমানে ভারতের আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আওতায় পর্যালোচনায় রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ১১:২২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ১১:২২:৫৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৯ বার পঠিত
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনায়, জানাল ভারত ছবি সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো আনুষ্ঠানিক অনুরোধ বর্তমানে ভারতের আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আওতায় পর্যালোচনায় রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সময়সীমা জানায়নি নয়াদিল্লি।
 

শুক্রবার (১৭ জুলাই) ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
 

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্য অভিযুক্তদের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সম্প্রতি আবারও ভারতকে অনুরোধ করেছে বলে যে তথ্য প্রকাশিত হয়েছে, সে বিষয়ে দুই দেশের মধ্যে কোনো অগ্রগতি হয়েছে কি না। পাশাপাশি রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার এবং দেশে ফেরার ঘোষণার বিষয়ে ভারতের অবস্থানও জানতে চাওয়া হয়।
 

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ থেকে পাওয়া প্রত্যর্পণের অনুরোধটি ভারতের অভ্যন্তরীণ আইন ও বিচারিক প্রক্রিয়ার আলোকে পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি বলেন, প্রত্যর্পণ একটি সংবেদনশীল আইনি বিষয় এবং প্রতিটি অনুরোধ সংশ্লিষ্ট আইন ও দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির বিধান অনুসারে বিবেচনা করা হয়।
 

তবে শেখ হাসিনার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার বা দেশে ফেরার ঘোষণা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। একইভাবে প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে ভারতের সম্ভাব্য সিদ্ধান্ত বা কবে তা জানানো হতে পারে, সে বিষয়েও কোনো মন্তব্য করেননি।
 

ব্রিফিংয়ে বাংলাদেশের আরেকটি প্রত্যর্পণ-সংক্রান্ত অনুরোধ নিয়েও প্রশ্ন করা হয়। এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশে একটি হত্যা মামলার অভিযুক্ত, যিনি বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন, তাকে ফেরত দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না।
 

এ প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ওই নির্দিষ্ট বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে তিনি পুনরায় উল্লেখ করেন, প্রত্যর্পণ-সংক্রান্ত সব অনুরোধই ভারতের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসারে বিবেচনা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।