ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

কাপ্তাই হ্রদে মাছ উৎপাদন বাড়ায় বিএফডিসি রাঙ্গামাটিতে রেকর্ড রাজস্ব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ১১:২৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ১১:২৪:৪২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
কাপ্তাই হ্রদে মাছ উৎপাদন বাড়ায় বিএফডিসি রাঙ্গামাটিতে রেকর্ড রাজস্ব ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদকেন্দ্রিক মৎস্য আহরণ ও ব্যবস্থাপনায় উন্নতির ফলে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি শাখায় রাজস্ব আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উৎপাদন বৃদ্ধি, ডিজিটাল ওজন ব্যবস্থা চালু এবং অবতরণ কেন্দ্রে নজরদারি জোরদার করায় এ সাফল্য এসেছে।
 

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন-এর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রাঙ্গামাটি শাখার রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে ২২.৫৫ কোটি টাকায়, যা কাপ্তাই হ্রদ সৃষ্টির পর সর্বোচ্চ। আগের অর্থবছরে এই আয় ছিল ১৫.৫৮ কোটি টাকা। এর আগে ২০২০-২১ অর্থবছরে রাজস্ব ছিল ১১.২৬ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে তা সামান্য কমে ১১.০১ কোটিতে নেমে আসে।
 

বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠাপানির উৎস কাপ্তাই হ্রদ থেকে বছরে প্রায় ৯ মাস মাছ আহরণ করা হয়। এখানে চাপিলা, কাচকি ছাড়াও রুই, কাতলা, কালিবাউস, আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। এসব মাছ বিএফডিসির নির্ধারিত অবতরণ কেন্দ্রের মাধ্যমে রাজস্ব প্রদান করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।
 

সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মাছ ধরার ব্যবস্থা চালু করা, অবতরণ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং ওজন প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার—এসব উদ্যোগ রাজস্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এতে শুধু সরকারি আয়ই বাড়েনি, উপকৃত হয়েছেন স্থানীয় জেলে ও ব্যবসায়ীরাও।
 

স্থানীয় ব্যবসায়ীদের মতে, সময়মতো বৃষ্টিপাতের কারণে হ্রদের পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় মাছ আহরণে ইতিবাচক প্রভাব পড়েছে। একই সঙ্গে প্রতি কেজি মাছের ওপর রাজস্ব বৃদ্ধি পাওয়াও মোট আয়ের পরিমাণ বাড়াতে সহায়ক হয়েছে। তবে কিছু ব্যবসায়ী মনে করেন, রাজস্ব হার কিছুটা কমিয়ে কার্যকর মনিটরিং নিশ্চিত করা গেলে অবৈধ পথে মাছ পরিবহন কমে গিয়ে আয় আরও বাড়তে পারে।
 

বিএফডিসি রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক মো. ফয়েজ আল করিম বলেন, পরিকল্পিত মৎস্য আহরণ, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং ব্যবস্থাপনার উন্নয়নই এই অর্জনের প্রধান কারণ। ভবিষ্যতে অটোমেশন আরও বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি ও উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ১৯৬২ সালে কর্ণফুলী নদীতে বাঁধ নির্মাণের মাধ্যমে প্রায় ৭২৫ বর্গকিলোমিটার আয়তনের কাপ্তাই হ্রদ সৃষ্টি হয়। এই হ্রদকে কেন্দ্র করে বর্তমানে প্রায় ২৬ হাজার জেলে জীবিকা নির্বাহ করছেন, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।