ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি হেলালের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ১২:০৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ১২:০৬:০১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি হেলালের ছবি সংগৃহীত

শনিবার (২ মে) পিরোজপুরে আয়োজিত এক কর্মশালায় মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর প্রণীত ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন না হলে জনগণ তাদের দাবি আদায়ে আবারও রাজপথে নামতে পারে। তিনি দাবি করেন, এ সনদ বাস্তবায়নে বিলম্ব বা টালবাহানা করা হলে তা জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণার শামিল হবে।
 

পিরোজপুর শহরের ‘ডাক দিয়ে যাই’ অডিটোরিয়ামে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর প্রণীত সনদে যে অঙ্গীকারগুলো করা হয়েছিল, সেগুলোর পক্ষে দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সমর্থন জানিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ৭০ শতাংশ ভোটার এ সনদের পক্ষে মত দিয়েছে, যা বাস্তবায়নের দায়িত্ব এখন সরকারের ওপর বর্তায়।
 

তিনি আরও উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা হলো—এই সনদের মাধ্যমে দেশে ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দলও এ অঙ্গীকার নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছিল বলে তিনি দাবি করেন। তাই এখন সনদ বাস্তবায়নে ব্যর্থতা জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গের সামিল হবে বলে মন্তব্য করেন তিনি।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জামায়াতের আমির তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী। এছাড়া জেলা সেক্রেটারি জহিরুল হকসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতারা কর্মশালায় অংশ নেন।
 

প্রসঙ্গত, ‘জুলাই সনদ’ সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি আলোচিত বিষয়, যা নিয়ে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান জনপরিসরে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।