ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যুতের দাম বাড়লেও ৬৫ শতাংশ গ্রাহক পাচ্ছেন ছাড় সাতক্ষীরায় ২০৭ বছর পুরোনো ঐতিহাসিক সীমানা পিলার উদ্ধার, গ্রেফতার ৪ কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, সৌদিতে মারা গেছেন ৪৮ জন যুদ্ধের পর প্রথম রিপোর্ট: ইরানের মজুদ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ বিস্ফোরণে ওমানের প্রধান তেল টার্মিনালে লোডিং কার্যক্রম স্থগিত জ্বালানি সংকট মোকাবিলায় ৫ কার্গো এলএনজি কিনছে সরকার সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা মিরপুরের কালশী বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট সরকারের ১০০ দিন পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন ঈদের পর সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর চিরুনি অভিযান হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু নরসিংদীতে নিষিদ্ধ আ.লীগের হামলা: কান ধরে ওঠবস করানো হলো ৬ পুলিশকে, গ্রেফতার ৪ হরমুজ সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহর কড়া ফেসবুক পোস্ট ১ জুন থেকে বাড়ছে বিদ্যুতের দাম: পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বড় বৃদ্ধির প্রস্তুতি দেওয়ানি আদালতের ছুটিতে জরুরি মামলার জন্য ৭২ ‘ভ্যাকেশন জজ’ নিয়োগ মেট্রোরেলে বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য টিকিটে ২৫ শতাংশ ছাড় ঘোষণা

শিক্ষক নিয়োগে আমূল পরিবর্তন: মে মাসেই ৭৮ হাজার পদের বিশাল বিজ্ঞপ্তি

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১২:৩২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১২:৩২:৫০ অপরাহ্ন
শিক্ষক নিয়োগে আমূল পরিবর্তন: মে মাসেই ৭৮ হাজার পদের বিশাল বিজ্ঞপ্তি ছবি: সংগৃহীত
বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পদে শিক্ষক নিয়োগ পদ্ধতি বদলে যাচ্ছে।

এতদিন নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের কাছ থেকে শূন্যপদের বিপরীতে আবেদন নিয়ে তাদের নিয়োগ সুপারিশ করা হলেও নতুন পদ্ধতিতে শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে প্রার্থীদের সরাসরি শূন্য পদে নিয়োগ সুপারিশ করা হবে।

এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূন্য থাকা প্রায় ৭৮ হাজার পদে নতুন পদ্ধতিতে সহকারী শিক্ষক, প্রভাষক ও ইন্সট্রাকটর পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ।

আসছে মে মাসের শুরুতেই এসব পদে নিয়োগ ও নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে আশা করছেন এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

নতুন পদ্ধতিতে যেভাবে নিয়োগ সুপারিশ:

২০২৫ সালের ডিসেম্বরে জারি করা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা-২০২৫ এর আলোকে এ নিয়োগ প্রক্রিয়া চালানোর প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন এনটিআরসিএর চেয়ারম্যান।

মঙ্গলবার তিনি  বলেন, "এ ক্ষেত্রে আমরা প্রার্থীদের নিবন্ধন পরীক্ষা নেব, পরীক্ষার ফলের ভিত্তিতে সরাসরি প্রার্থীকে একটি শূন্য পদের বিপরীতে নিয়োগ সুপারিশ করা হবে।”

আগের বিধিমালা অনুযায়ী শূন্য পদের অতিরিক্ত ২০ শতাংশ প্রার্থীকে নিবন্ধিত করা হলেও নতুন পদ্ধতিতে শূন্য পদের সমান সংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে তাদের নিয়োগ সুপারিশ করা হবে বলে জানান আমিনুল ইসলাম।

২০০ নম্বরের লিখিত ও ২০ নম্বরের মৌখিক পরীক্ষা:

আগে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রার্থীদের চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হলেও নতুন পদ্ধতিতে শুধু লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে প্রার্থীদের নিবন্ধিত ও নিয়োগ সুপারিশ করা হবে।

আমিনুল ইসলাম বলেন, নতুন পদ্ধতিতে নিবন্ধনের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ২০০ নম্বরের এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

“মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের আমরা নিয়োগ সুপারিশ করব, একইসঙ্গে নিবন্ধন সনদও দেব। উত্তীর্ণ হতে মৌখিক ও লিখিত পরীক্ষায় আলাদাভাবে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।"

৭৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি মে মাসে:

এনটিআরসিএ চেয়ারম্যান বলছেন, এবারই প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি নবম এনটিআরসিএ (শিক্ষক) নিয়োগ বিজ্ঞপ্তি নামে পরিচিত হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের অংশ হিসেবে ইতোমধ্যে শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হয়েছে। স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদ পাওয়া গেছে।

এখন এসব শূন্য পদ যাচাই-বাছাই শেষে বিজ্ঞপ্তি চূড়ান্ত করা হবে। এরপর তা অনুমোদনের জন্য পাঠানো হবে মন্ত্রণালয়ে। এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

মে মাসের শুরুতে এ বিজ্ঞপ্তি প্রকাশের আশা প্রকাশ করে আমিনুল ইসলাম বলেন, "আশা করছি মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষ ১০ থেকে ১৫ দিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা যাবে।"

বর্তমানে দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৪ হাজার ১২৯টি। যেখানে ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত রয়েছেন।

‎এনটিআরসিএ থেকে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি এনটিআরসিএ অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করে, যা ই-রিকুইজিশন নামে পরিচিত।

কয়েকদফা মেয়াদ বাড়ানোর পর তা শেষ হয় গত ১৫ এপ্রিল। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ কার্যক্রমও (ই-রেজিস্ট্রেশন) সম্পন্ন হয়েছে।

শিক্ষক সংকট কাটার আশা:

বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলছে। এর আগে ‎গত ৫ জানুয়ারি শেষবারের মত শিক্ষক নিবন্ধনে ইতোমধ্যে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ সুপারিশের জন্য সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ।

পরে গত ২৮ জানুয়ারি প্রাথমিকভাবে নির্বাচিত ১১ হাজার ৭১৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ। ৫৫ হাজার ৪৯৫টি পদই শূন্যই থেকে যায়।

শূন্যপদের বিপরীতে একই বিষয়ে নিবন্ধিত প্রার্থী বা আবেদনকারী না থাকায় এ পদগুলো খালি রয়ে গিয়েছিল বলে তখন জানিয়েছিল এনটিআরসিএ।

এমন বাস্তবতায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের দারস্থ হয় শিক্ষা মন্ত্রণালয়।

বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের মুখে উপজেলার পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুল গঠন করে তাদের প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের ব্যয়ে নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম চালানোর ব্যবস্থা করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড, সব জেলা প্রশাসক-ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনওদের গত ৯ এপ্রিল নির্দেশনা দেয় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

নতুন পদ্ধতিতে নিয়োগ শুরু হলে দীর্ঘদিনের শিক্ষক সংকট কাটবে বলে আশা প্রকাশ করেন এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, “আশা করছি নতুন পদ্ধতিতে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে একবারেই শূন্য পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা সম্ভব হবে। এর ফলে শিক্ষক সংকট কাটবে।

“আর শূন্যপদের বিপরীতের সরসারি প্রার্থী বাছাই হয়ে যাবে তাই নিবন্ধিত হয়েও নিয়োগ সুপারিশ না পাওয়ার যে অভিযোগ শোনা যায় তা আর শোনা যাবে না।”

‎২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে। তবে শুরুর ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর সরকার এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়। এরপর সাতটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১ লাখ ৮৬ হাজার ২৩৮ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।

বর্তমানে এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের ১২ হাজার ৯৫১ পদে নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুতের দাম বাড়লেও ৬৫ শতাংশ গ্রাহক পাচ্ছেন ছাড়

বিদ্যুতের দাম বাড়লেও ৬৫ শতাংশ গ্রাহক পাচ্ছেন ছাড়