ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

দুবাইয়ে ড্রোন ডিপোতে হামলা: ২১ ইউক্রেনীয় বিশেষজ্ঞ নিহতের দাবি ইরানের, অস্বীকার কিয়েভের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৯:২২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৯:২২:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
দুবাইয়ে ড্রোন ডিপোতে হামলা: ২১ ইউক্রেনীয় বিশেষজ্ঞ নিহতের দাবি ইরানের, অস্বীকার কিয়েভের ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ড্রোন প্রতিরক্ষা ডিপোতে হামলার ঘটনায় ২১ ইউক্রেনীয় বিশেষজ্ঞ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান, তবে এ তথ্য সম্পূর্ণ অস্বীকার করেছে ইউক্রেন। পাল্টাপাল্টি এই বক্তব্যে ঘটনাটি ঘিরে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি হয়েছে।
 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, তাদের অ্যারোস্পেস ও নৌবাহিনী দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীর গোপন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। একই সঙ্গে মার্কিন বাহিনীকে সহায়তার জন্য স্থাপিত ইউক্রেনের একটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার ডিপোও লক্ষ্যবস্তু করা হয়। এতে ডিপোটি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়।
 

আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি জানান, হামলার সময় সেখানে ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন এবং তাদের সবাই নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়।
 

অন্যদিকে, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে সরাসরি ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির মুখপাত্র হেওরহি তিখি বলেন, ইরান প্রায়ই এ ধরনের অপতথ্য ছড়ায় এবং এটি তারই একটি উদাহরণ।
 

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ড্রোন প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ইউক্রেন সম্প্রতি সক্রিয় ভূমিকা রাখছে। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে ইরানি তৈরি শাহেদ ড্রোন মোকাবিলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।
 

উপসাগরীয় অঞ্চলে বর্তমানে ড্রোন প্রতিরোধে ব্যয়বহুল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর নির্ভরতা বেশি। এই প্রেক্ষাপটে ইউক্রেন তুলনামূলক কম খরচে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা—যেমন ইন্টারসেপ্টর ও জ্যামিং প্রযুক্তি—প্রয়োগের কৌশল শেয়ার করছে। ইতোমধ্যে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেনীয় বিশেষজ্ঞ দল কাজ করছে বলে জানা গেছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।