ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

ভ্যাট, ট্যাক্স ও শুল্ক বিভাগে শনিবার থেকে শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:০৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:০৫:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৬ বার পঠিত
ভ্যাট, ট্যাক্স ও শুল্ক বিভাগে শনিবার থেকে শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি
আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত দেশের ভ্যাট, ট্যাক্স ও শুল্ক বিভাগের সব দফতরে শনিবার (২৮ জুন) থেকে কমপ্লিট শাটডাউন এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি বহাল থাকবে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
 
শুক্রবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে বৃহস্পতিবার (২৬ জুন) একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হলেও ওই সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না, কারণ তাদের আমন্ত্রণ জানানো হয়নি।
 
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষণায় আরও বলা হয়, সারাদেশে এনবিআর অভিমুখে ‘শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর’ কর্মসূচিও পালিত হবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।
 
তারা জানায়, রাজস্ব খাতের সংস্কার ও এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ দাবিসমূহ নিয়ে আলোচনায় বসতে তারা প্রস্তুত এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ প্রত্যাশা করছে।
 
সংগঠনটি দাবি করে, এই কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক এবং দেশ ও জনগণের স্বার্থে যৌক্তিক দাবির ভিত্তিতেই এই কর্মসূচি পালিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।