ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী মামদানির নির্বাচন প্রস্তাবকে ‘নিরর্থক ও মূর্খতা’ বললেন নেতানিয়াহু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৭:৪৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৭:৪৯:০৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী মামদানির নির্বাচন প্রস্তাবকে ‘নিরর্থক ও মূর্খতা’ বললেন নেতানিয়াহু বেনিয়ামিন নেতানিয়াহু ও জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির কিছু নির্বাচনী প্রস্তাবকে ‘নিরর্থক ও মূর্খতা’ হিসেবে আখ্যায়িত করেছেন। এক পডকাস্টে তিনি বলেন, এই ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে মামদানির মেয়রত্ব এক মেয়াদও টিকবে না।
 

মঙ্গলবার সিএনএনের ‘দ্য ফুল সেন্ড পডকাস্ট’-এ নেতানিয়াহু গাজা যুদ্ধ, ইরান, ট্রাম্পের খাদ্যরুচি ও যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষসহ নানা বিষয়ে মন্তব্য করেন। এক পর্যায়ে মামদানিকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে অভিহিত করলে, নেতানিয়াহু তার বিভিন্ন প্রস্তাব নিয়ে সমালোচনা করেন।
 

নেতানিয়াহু বলেন, “আপনি পুলিশের বাজেট কমাতে চান? দোকানে কেউ ঢুকে চুরি করলে কেউ কিছু বলবে না—এটা কি ভালো সমাজ?” তবে সিএনএন জানায়, মামদানি পুলিশের তহবিল কাটছাঁট করতে চান না, বরং তা পুনর্বিন্যাসের মাধ্যমে গুরুতর অপরাধ দমন করতে চান।
 

মামদানির বিরুদ্ধে এর আগেও বিতর্ক সৃষ্টি হয়, যখন তিনি গাজায় ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, আইসিসির গ্রেপ্তার ওয়ারেন্ট থাকলে তিনি নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন।
 

নেতানিয়াহু আরও বলেন, “ধনীদের ওপর বেশি কর চাপালে ব্যবসা ধ্বংস হয়ে যাবে। এসব বাস্তবতা না বুঝলে এক মেয়াদও মেয়র থাকা কঠিন।”
 

নিউইয়র্কে প্রায় ১২ লাখ ইহুদি বাস করেন, যা ইসরায়েলের বাইরে সবচেয়ে বেশি। নেতানিয়াহুর মন্তব্য শহরের রক্ষণশীল ইহুদিদের প্রভাবিত করতে পারে, যদিও উদারপন্থীদের মধ্যে তার জনপ্রিয়তা কম।
 

মামদানির মুখপাত্র নেতানিয়াহুর সমালোচনায় এখনো প্রতিক্রিয়া দেননি। তবে তিনি ইতোমধ্যে প্রভাবশালী ইহুদি নেতাদের সমর্থন পেয়েছেন। মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা আছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস, রিপাবলিকান কার্টিস স্লিওয়া ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো।
 

অ্যাডামস ও কুওমো দুজনই মামদানির বিরুদ্ধে ‘ইহুদিবিদ্বেষ’ ইস্যুতে সরব হয়েছেন, যা মামদানি অস্বীকার করেছেন এবং বিদ্বেষমূলক অপরাধ প্রতিরোধে সিটি বাজেট আট গুণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।