ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

হরমুজে জাহাজে হামলার জবাবে ইরানের অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ট্রাম্পে

হরমুজ প্রণালিতে কোনো বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে ইরানের একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৯:৪৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৯:৪৪:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯২ বার পঠিত
হরমুজে জাহাজে হামলার জবাবে ইরানের অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ট্রাম্পে ছবি সংগৃহীত

হরমুজ প্রণালিতে কোনো বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে ইরানের একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।
 

পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে কোনো বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো উপায়ে হামলা হলে এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের একটি করে বিদ্যুৎকেন্দ্র বা সেতুতে হামলা চালাবে। তিনি আরও উল্লেখ করেন, সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী তেহরান বা এর আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাও থাকতে পারে।
 

সম্প্রতি হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারকে ইরানি বাহিনী বাধা দেওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর আগে গত সপ্তাহেও ট্রাম্প ইরানের অবকাঠামো লক্ষ্য করে হামলার বিষয়ে একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন।
 

এদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের সেতু, রেলপথ, পানি লবণমুক্তকরণ কেন্দ্র এবং বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। তবে মার্কিন সামরিক বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।
 

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, সেতু ও বিদ্যুৎকেন্দ্রের মতো বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি আন্তর্জাতিক মানবিক আইন নিয়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।
 

এদিকে দুই দেশের মধ্যে চলমান সংঘাতও অব্যাহত রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের একাধিক এলাকায় হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জর্ডান, ইরাক ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

সূত্র: বিবিসি, আল জাজিরা


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।