ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র

ইরান অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

সিনেট শুনানিতে যুদ্ধ ব্যয়ের নতুন হিসাব প্রকাশ, অর্থনৈতিক চাপ নিয়ে বাড়ছে উদ্বেগ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০১:৫০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০১:৫০:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
ইরান অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার পিট হেগসেথ। সংগৃহীত ছবি
 

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে তিনি জানান, সর্বশেষ হিসাবের তুলনায় যুদ্ধ পরিচালনার ব্যয় প্রায় ৮ বিলিয়ন ডলার বেড়েছে।

পিট হেগসেথ বলেন, প্রকাশিত ব্যয়ের হিসাবের মধ্যে চলতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য সামরিক ব্যয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ মূল্যায়নের ভিত্তিতেই মোট ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের এই ব্যয় নির্ধারণ করা হয়েছে।
 

চলতি মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর এই প্রথম কংগ্রেসের আইনপ্রণেতাদের সামনে যুদ্ধের ব্যয় নিয়ে ব্যাখ্যা দেন প্রতিরক্ষামন্ত্রী। শুনানিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
 

শুনানিতে একাধিক সিনেটর যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয়, এর অর্থনৈতিক প্রভাব এবং সামরিক কৌশল নিয়ে প্রশ্ন তোলেন। সমালোচকদের মতে, ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর আরও বড় চাপ সৃষ্টি হতে পারে এবং সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
 

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান অভিযান পরিচালনা এবং আগামী কয়েক মাসের সম্ভাব্য সামরিক ব্যয় বিবেচনায় নিয়েই এই হিসাব প্রস্তুত করা হয়েছে। যুদ্ধ ব্যয়ের ধারাবাহিক বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের একাংশের মধ্যেও উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।