ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

নড়াইলে ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় ইয়াবাসহ আটক হওয়া মো. ইয়াসির আরাফাত শেখ (৩৭) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১১:২১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১১:২১:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
নড়াইলে ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড ছবি সংগৃহীত

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় ইয়াবাসহ আটক হওয়া মো. ইয়াসির আরাফাত শেখ (৩৭) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
 

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা এলাকা থেকে তাকে আটক করে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার।
 

দণ্ডপ্রাপ্ত ইয়াসির আরাফাত শেখ লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের মো. ছত্তার শেখের ছেলে।
 

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপাশা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ইয়াসির আরাফাতকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাতটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 

আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহারিয়ার হোসেন অপরাধ প্রমাণিত হওয়ায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
 

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, আদালতের রায়ের পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।