ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) , ২৫ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি র‌্যাব নাম পরিবর্তন হয়ে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে দেড় হাজার মসজিদ থেকে মাইক অপসারণ থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে শিক্ষক নিহত, হামলাকারীর আত্মহত্যা হামলা চালালে মধ্যপ্রাচ্যে ব্ল্যাকআউটের কঠোর হুঁশিয়ারি ইরানের ভিআইপিদেরও বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে ছাড় দেওয়া হবে না: মন্ত্রী বিদেশের কারাগারে দক্ষিণ কোরিয়ার বন্দি ২৫ শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত বায়তুল মোকাররমে জুমার বয়ান ও নামাজ পড়াবেন দেওবন্দের মুহতামিম রিপাবলিক বাংলা ছাড়লেন জনপ্রিয় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভুল তথ্যে শোন অ্যারেস্ট আবেদন, বরগুনার এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশের পথচলার কেন্দ্র হবে: ড. ইউনূস সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে সৌদির বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর হাসপাতালে হামলায় ছাত্রদল ও ছাত্রলীগের আচরণ ইসরায়েলের মতো: সাদিক আল-আকসা দখলের পথে ইসরায়েলীরা,হাতছাড়ার ঝুঁকিতে জরুরি বৈঠক জর্ডানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুঁসে উঠেছে তিস্তা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের আজ বিক্ষোভ রাশিয়ায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হয়েছে: কিয়েভ

উত্তাল ভারত: মোদীর বাসভবনের বাইরে কংগ্রেসের অবস্থান

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষার্থীদের আইনি সহায়তার দাবি, মোদি সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তীব্র নিন্দা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১০:৫৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১০:৫৫:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৩ বার পঠিত
উত্তাল ভারত: মোদীর বাসভবনের বাইরে কংগ্রেসের অবস্থান ছবি: সংগৃহীত
নিট পরীক্ষা কেলেঙ্কারি ও শিক্ষা সংস্কারের দাবিতে দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি দমনপীড়নের ঘটনায় উত্তাল ভারতের জাতীয় রাজনীতি। সোমবারের রক্তক্ষয়ী সংঘাতের পর মঙ্গলবার এই ঘটনার আঁচ পৌঁছে গেছে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন পর্যন্ত। বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজপথে নেমেছেন বিরোধী নেতারা। অন্যদিকে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কঠোর বার্তা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ' (এইচআরডাব্লিউ))

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা। আহত শিক্ষার্থীদের রক্ত ঝরার প্রতিবাদে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বসে পড়েন তাঁরা।

একই সময়ে কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলনে গ্রেফতার, আটক ও আহত শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর ঘোষণা করা হয়েছে। আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালও শিক্ষার্থীদের চিকিৎসা ও আইনি সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছেন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করলে তা নিয়ে তীব্র কটাক্ষ করেছে আন্দোলনকারী সংগঠন 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)। সংগঠনের মুখপাত্র সৌরভ দাস সোশ্যাল মিডিয়ায় লেখেন, "সরকার লোকদেখানো 'ফোটো-অপ' করছে। এতে ভুল ভাঙবে না। নাড্ডা হাসপাতালে ঘুরছেন ভালো কথা, কিন্তু সরকারের আসল কাজ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে বরখাস্ত করা। আমরা সরকারের কাছ থেকে আমাদের দাবিপত্রের কোনো প্রাতিষ্ঠানিক জবাব এখনো পাইনি।"

সোমবার পুলিশের বর্বরোচিত লাঠিচার্জে চরম আহত হয়ে রাম মনোহর লোহিয়া হাসপাতালের আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে থাকা তরুণী শিক্ষার্থী চেতনা ফিরে পেয়েছেন বলে জানা গেছে। এটি আন্দোলনকারীদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে। তবে সোশাল মিডিয়ায় আন্দোলনকারীদের শরীরে স্প্লিন্টার বা 'পেলেট ইমপ্যাক্ট'-এর মতো ক্ষতচিহ্ন দেখা গেলেও দিল্লি পুলিশ আন্দোলনকারীদের ওপর কোনো প্রকার 'পেলেট গান' ব্যবহারের কথা অস্বীকার করেছে।সংবাদ সতর্কতা।

ঘটনার ওপর চোখ রেখে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ভারত সরকারের তীব্র সমালোচনা করেছে। সংস্থার এশিয়া অঞ্চলের ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলী এক বিবৃতিতে জানান, পুলিশকে চরম সংযম বজায় রাখতে হবে, সেন্ট্রাল দিল্লিতে অবিলম্বে ইন্টারনেট পরিষেবা চালু করতে হবে এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

পরিবেশকর্মী ও প্রখ্যাত শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের অনশন আজ ২৩তম দিনে পা রেখেছে। তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে অ্যাংমো বলেন, "ভারতের তরুণেরা গতকাল যেভাবে অহিংস প্রতিরোধ গড়ে তুলেছিল, তা বিশ্ব ইতিহাসে বিরল।"

বর্তমানে দিল্লির আন্দোলন শুধু যন্তর মন্তরে সীমাবদ্ধ নেই। কলকাতার পাশাপাশি মুম্বাই, হায়দরাবাদ এবং দেশের বাইরে লন্ডনেও দিল্লির শিক্ষার্থীদের সমর্থনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিরোধী রাজনৈতিক দল ও সুশীল সমাজের যৌথ চাপে মোদি সরকার এখন তীব্র ব্যাকফুটে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।