ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের টানা নবম দিনের বিমান হামলা

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের সামরিক সংঘাত চরমে
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৮:২৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৮:২৪:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮৯ বার পঠিত
ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের টানা নবম দিনের বিমান হামলা ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সিরিক, জাস্ক, তাবরিজ ও চাবাহারসহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মার্কিন সামরিক বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে তৃতীয় একজন সেনাসদস্যের মৃত্যুর ঘোষণা দেয়ার পর সোমবার (২০ জুলাই) এই হামলার ঘটনা ঘটল। একই সময়ে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এক মাস আগে হওয়া যুদ্ধবিরতি চুক্তিও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যে ভেঙে পড়েছে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, সবশেষ হামলাগুলোর লক্ষ্য ছিল হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেয়া।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের মাহশাহর ও ইমাম খোমেনি বন্দরনগরীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া দেশটির দক্ষিণ উপকূলের হরমোজগান প্রদেশের সিরিক ও জাস্ক শহরের আশপাশে এবং বুশেহর প্রদেশের খোরমুজ শহরের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আইআরআইবি আরও জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে, আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের কোনারাক ও চাবাহার শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।