ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

নোয়াখালীতে ব্যবসায়ী হত্যা: কিশোর গ্যাং নেতা রনি গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৯:১৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৯:১৩:০১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
নোয়াখালীতে ব্যবসায়ী হত্যা: কিশোর গ্যাং নেতা রনি গ্রেফতার ছবি সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী কামাল হোসেন নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলার অন্যতম আসামি ও কিশোর গ্যাং নেতা মো. রনিকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে রনিকে আটক করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার রনি নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের নিয়ন আলী হাজী বাড়ির বাসিন্দা এবং মো. ইউসুফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাদপুর ইউনিয়নের লচি সর্দার বাড়ির পেছনে কয়েকজন কিশোর গ্যাং সদস্য জুয়া খেলছিল। এ সময় ফরহাদ (২৭) নামে এক যুবক তাদেরকে স্থান ত্যাগ করতে বললে তারা ক্ষুব্ধ হয়ে পড়ে। পরে সেখান থেকে চলে গেলেও রাতের দিকে দলবদ্ধভাবে ফিরে এসে ফরহাদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে ফরহাদের চিৎকার শুনে তার চাচা ব্যবসায়ী কামাল হোসেন ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে রক্ষার চেষ্টা করেন। তখন কিশোর গ্যাংয়ের সদস্যরা কামাল হোসেনের ওপরও এলোপাতাড়ি হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের স্ত্রী সেলিনা আক্তার (৩৮) বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ব্যক্তিগত মালামালসহ চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।