ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

ইরানের দুটি রাডার কেন্দ্রে হামলার দাবি যুক্তরাষ্ট্রের, ধ্বংস হয়েছে ৪ ড্রোন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০৮:৫৬:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০৮:৫৬:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
ইরানের দুটি রাডার কেন্দ্রে হামলার দাবি যুক্তরাষ্ট্রের, ধ্বংস হয়েছে ৪ ড্রোন ছবি সংগৃহীত

ইরানের দুটি রাডার কেন্দ্রে হামলা চালিয়ে চারটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শনিবার (৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ইরানের কেশম দ্বীপ এবং গোরুক উপকূলে অবস্থিত দুটি নজরদারি রাডার কেন্দ্রে অভিযান চালানো হয়। অভিযানে চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর জাহাজকে লক্ষ্য করে ড্রোনগুলো পাঠানো হয়েছিল। আত্মরক্ষার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে সেন্টকম।

অন্যদিকে, ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক বন্দর এলাকাতেও হামলা চালিয়েছে। সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ঘটনার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওমান উপসাগরে অবস্থানরত মার্কিন বাহিনীকে সতর্ক করার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছিল। এটি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ ছিল না এবং হামলার উদ্দেশ্যও ছিল না।

সাম্প্রতিক এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।