ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

মালয়েশিয়ায় ‘ওয়াটার ভিলেজে’ ভয়াবহ অগ্নিকাণ্ড: ১ হাজার ঘর ভস্মীভূত, বাস্তুচ্যুত ৯ হাজার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০১:১৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০১:১৬:৪৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
মালয়েশিয়ায় ‘ওয়াটার ভিলেজে’ ভয়াবহ অগ্নিকাণ্ড: ১ হাজার ঘর ভস্মীভূত, বাস্তুচ্যুত ৯ হাজার ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার একটি উপকূলীয় অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১ হাজার বাড়িঘর ভস্মীভূত হয়েছে। এই ঘটনায় ৯ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রবিবার (১৯ এপ্রিল) ভোরে বোর্নিও দ্বীপের সান্দাকান জেলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর কাঠের তৈরি সারিবদ্ধ ঘরগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে দেশটির দমকল ও জরুরি উদ্ধার বিভাগ।

কর্মকর্তারা বলেন, প্রচণ্ড বাতাস এবং ঘরগুলোর পাশাপাশি অবস্থানের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ছাড়াও যাতায়াতের পথ দুর্গম হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা জরুরি সেবাকর্মীদের জন্য কঠিন হয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও হাজার হাজার বাসিন্দা ঘরছাড়া হয়ে অস্থায়ী আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে।

সমুদ্র উপকূলে অনানুষ্ঠানিকভাবে গড়ে ওঠা এই বসতিকে ‘ওয়াটার ভিলেজ’বলা হয়। এই গ্রাম মালয়েশিয়ার দরিদ্রতম রাজ্য সাবাহর উপকূলজুড়ে বিস্তৃত। দারিদ্র্যের কারণে গ্রামের অধিকাংশ মানুষ তাদের ঘরবাড়ি কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থ দিয়ে তৈরি করে থাকে। এখানকার বেশিরভাগ ঘরই মৌলিক অবকাঠামোবিহীন এবং একটার সঙ্গে আরেকটা প্রায় লাগোয়া। গ্রামের বেশিরভাগ বাসিন্দাই নিম্নআয়ের বা প্রান্তিক জনগোষ্ঠীর, যার মধ্যে আদিবাসী গোষ্ঠী এবং নাগরিকত্ববিহীন মানুষও রয়েছে।

গ্রামের প্রধান শরিফ হাশিম শরিফ ইতিং ডেইলি এক্সপ্রেস পত্রিকাকে বলেন, রান্নার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

মালেশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলো ত্রাণ বিতরণ করছে এবং তাৎক্ষণিক নানা সহায়তার ব্যবস্থা করেছে।

গত কয়েক বছরে সাবাহর ‘ওয়াটার ভিলেজ’গুলোতে বারবার অগ্নিকাণ্ড ঘটেছে। কর্তৃপক্ষ অনেক আগেই স্বীকার করেছে যে এসব বসতি আগুন ছড়িয়ে পড়ার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এখনও একটি প্রতিবন্ধকতা হিসেবেই রয়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।