ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

বিদেশে অবস্থানরত ফ্যাসিস্টদের ফিরিয়ে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৮:৪৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৮:৪৫:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
বিদেশে অবস্থানরত ফ্যাসিস্টদের ফিরিয়ে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি সংগৃহীত

বিদেশে অবস্থানরত ফ্যাসিস্টদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের ভেতরে জঙ্গিবাদ কার্যত নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে বড় ধরনের কোনো জঙ্গি তৎপরতা নেই।
 

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশগুলোর সীমান্ত দিয়ে মাঝে মাঝে অস্ত্র প্রবেশের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করছে। তার ভাষায়, বর্তমানে দেশে সংগঠিত জঙ্গিবাদ নেই বললেই চলে। তবে কিছু ফ্যাসিস্ট গোষ্ঠী বিদেশে অবস্থান করছে, যাদের শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
 

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্য কোনো প্রার্থী, প্রার্থীর প্রতিনিধি বা এজেন্টের কাছ থেকে অর্থ বা খাবার গ্রহণ করতে পারবেন না। প্রায় দেড় লাখ পুলিশ সদস্য পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করলে দেশের ইতিহাসে এটি একটি বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
 

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।