ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

আল্পসে নতুন বছর উদযাপনে ভয়াবহ বিস্ফোরণ: নিহত অন্তত ৪০, আহত শতাধিক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৭:৪২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৭:৪২:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
আল্পসে নতুন বছর উদযাপনে ভয়াবহ বিস্ফোরণ: নিহত অন্তত ৪০, আহত শতাধিক ছবি: সংগৃহীত
সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা সংলগ্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রঁ-মঁতানার একটি স্কি রিজোর্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে নতুন বছরের আগমন উদযাপন চলাকালীন একটি পানশালায় এ দুর্ঘটনা ঘটে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১০০ জন। হতাহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক এবং তাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি পর্যটক রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
 
ভ্যালাইস ক্যান্টনের পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে ‘লে কনস্টেলেইশন’ নামক পানশালাটিতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় সেখানে শতাধিক মানুষ নতুন বছর বরণ উদযাপনে ব্যস্ত ছিলেন। বিস্ফোরণের পরপরই পুরো পানশালায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে (যা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি) দেখা গেছে, আগুনের লেলিহান শিখা পুরো স্থাপনাটিকে গ্রাস করে ফেলেছে। ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তা বিষয়ক প্রধান স্টিফেন গ্যান্জার জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ আহতদের অনেকের জখম অত্যন্ত গুরুতর।
 
ক্যান্টনের পুলিশ প্রধান ফ্রেডরিক গিজলার এক সংবাদ সম্মেলনে জানান, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। তিনি বলেন, “আমাদের প্রাথমিক গণনামতে ১০০ জন আহত হয়েছেন এবং বেশ কিছু মানুষ নিহত হয়েছেন।” যদিও সুইস পুলিশের পক্ষ থেকে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে বিস্তারিত জানানো হয়নি, তবে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিহতের সংখ্যা ৪০ জনের কাছাকাছি বলে উল্লেখ করেছে। কেন বা কীভাবে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সুইস কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।