ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বসুন্ধরায় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা: আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৭:১৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৭:১৭:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
বসুন্ধরায় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা: আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যা ছবি: সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ‘মব জাস্টিস’ বা গণপিটুনির শিকার হয়ে নাঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মধ্যে সামান্য ধাক্কা লাগার জেরে এই নৃসংশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাঈম পাবনা জেলা জজ আদালতের আইনজীবী এবং পাবনা সদর উপজেলার গোলাম কিবরিয়ার ছেলে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ভাটারা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
 
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে নাঈম একটি ব্যক্তিগত গাড়ি চালিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির সামান্য ধাক্কা লাগলে মোটরসাইকেল চালকসহ একদল যুবক তাকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আনে। এরপর তাকে নির্দয়ভাবে পিটিয়ে ও গাড়ি ভাঙচুর করে রাস্তায় ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। পরে খবর পেয়ে তার খালাতো ভাই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাঈমের বিরুদ্ধে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলা থাকায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিতে ১০ দিন আগে ঢাকায় এসেছিলেন।
 
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের খালাতো ভাই রফিকুল ইসলামের অভিযোগ, নাঈম কোনো অপরাধী ছিলেন না বরং সামান্য দুর্ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিত মব সন্ত্রাসের শিকার হয়েছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। এই ঘটনায় ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।