ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র

হাদি হত্যার বিচার দাবিতে টানা চতুর্থ দিন শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১০:৩৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১০:৩৬:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
হাদি হত্যার বিচার দাবিতে টানা চতুর্থ দিন শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ছবি সংগৃহীত

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। সোমবার দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে শাহবাগ মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ২টা থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ অবরোধ শুরু করে সংগঠনটি। তবে দুপুর ১২টার পর থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন এবং সড়কের পাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। নির্ধারিত সময়ের পর তারা শাহবাগ মোড় সম্পূর্ণভাবে অবরোধ করলে গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। একই সঙ্গে আসামিদের পালাতে সহায়তাকারী দুই ব্যক্তিকে ভারতের মেঘালয় থেকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, আগামী ১০ দিনের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হলেও পরিবারের সিদ্ধান্তে পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। পরদিন ১৯ ডিসেম্বর রাতে তার মরদেহ দেশে আনা হয় এবং ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।