ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কুয়াকাটায় মশাল মিছিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১০:০০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১০:০০:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫ বার পঠিত
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কুয়াকাটায় মশাল মিছিল ছবি সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় জুলাই আন্দোলনের নেতা ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মশাল মিছিল, প্রতিবাদ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্স এ কর্মসূচি আয়োজন করে, যেখানে “ঐক্য, শিক্ষা ও নেতৃত্ব”কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা বাদ মাগরিব কুয়াকাটা প্রেসক্লাব প্রাঙ্গণে শুরু হওয়া কর্মসূচিতে প্রথমে একটি মশাল মিছিল প্রেসক্লাব থেকে বের হয়ে কুয়াকাটার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
 

সভায় বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলা দেশের জন্য লজ্জাজনক এবং মতের ভিন্নতার কারণে সহিংসতার পথ গ্রহণযোগ্য নয়। তারা আরও উল্লেখ করেন, হামলার মাধ্যমে একটি আদর্শ ও নেতৃত্বকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু শিক্ষার্থী সমাজ কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। ঐক্যবদ্ধ ছাত্রসমাজই সব ধরনের অপশক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি।
 

কর্মসূচিতে কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্সের আহ্বায়ক মো. মহিম, পায়রা (কলাপাড়া উপজেলা শিক্ষার্থীদের সহযোগিতামূলক অরাজনৈতিক সংগঠন)-এর সভাপতি শহিদুল ইসলাম সৈকত, মুখপাত্র মুজাহিদ সিফাতসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। এছাড়া ছাত্র শিবির মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল যুবায়ের, ছাত্রনেতা সোহেল রানা, সাবেক ছাত্রনেতা রেদওয়ানুল ইসলাম রাসেল, আরিফুল ইসলাম সাইকুল ঘরামি, দুলাল ফকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 

সমাবেশ থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও করা হয়।
 

কর্মসূচির শেষ পর্যায়ে ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা, দেশ ও জাতির শান্তি এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র মুজাহিদ সিফাত। এতে শিক্ষার্থী, সচেতন নাগরিক ও সাংবাদিকরা অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।