ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন পরিকল্পনা প্রস্তাব পাশ, ‘উপনিবেশিক মানসিকতা’ বলল রাশিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১১:০১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১১:০১:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন পরিকল্পনা  প্রস্তাব পাশ, ‘উপনিবেশিক মানসিকতা’ বলল রাশিয়া সংগৃহীত ছবি
 

গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছে, তাকে ‘উপনিবেশিক যুগের মানসিকতার প্রতিফলন’ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বাহিনী গঠনের প্রস্তাব পাশ হলেও এ ভোটে অংশগ্রহণ থেকে বিরত থাকে রাশিয়া এবং চীন।
 

১৭ নভেম্বর অনুষ্ঠিত ভোটে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৩টি। কোনো দেশ সরাসরি বিরোধিতা না করায় প্রস্তাবটি সহজেই গৃহীত হয়। তবে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া জানান, প্রস্তাবটিতে স্বচ্ছতার অভাব ছিল এবং এতে ফিলিস্তিনিদের মতামত উপেক্ষিত হয়েছে—এ কারণেই মস্কো ভোটদানে বিরত ছিল।
 

তিনি সতর্ক করে বলেন, এই রেজ্যুলেশন যুক্তরাষ্ট্রের জন্য এমন একটি ‘অজুহাত’ হয়ে দাঁড়ানো উচিত নয়, যার আড়ালে ইসরাইল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের কার্যক্রম আরও নির্বিচারে পরিচালিত হতে পারে। নেবেনজিয়ার মতে, প্রস্তাবিত বাহিনী শান্তিরক্ষী বাহিনীর চেয়ে বেশি যুদ্ধপ্রবণ শক্তিতে রূপ নিতে পারে।
 

রুশ রাষ্ট্রদূত আরও অভিযোগ করেন, আইএসএফ কীভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সঙ্গে সমন্বয়ে কাজ করবে—তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। বরং গৃহীত প্রস্তাব অনুযায়ী বাহিনীটি রামাল্লা প্রশাসনের মতামত উপেক্ষা করেই স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত হতে পারে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন।
 

প্রস্তাবিত এই আন্তর্জাতিক বাহিনীতে যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার ও মিসর অন্তর্ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজার পুনর্গঠন ও নিরাপত্তার নামে বাহিনীটি কার্যক্রম পরিচালনা করবে।
 

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি পাস হওয়াকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন এবং আরও নতুন উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে হামাস এই পরিকল্পনাকে চাপিয়ে দেওয়া ‘আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা’ হিসেবে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, তারা কখনোই অস্ত্র সমর্পণ করবে না।
 

মানবাধিকার সংস্থাগুলোও উদ্বেগ জানিয়ে বলেছে, এই পরিকল্পনা ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার, যুদ্ধাপরাধের দায়বদ্ধতা এবং ক্ষতিপূরণের মত মৌলিক বিষয়গুলোকে উপেক্ষা করছে।
 

সূত্র: তাসনিম নিউজ


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।