ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

দেশ গঠনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান উল্লেখ করে আইডিইবিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৭:১২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৭:১২:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
দেশ গঠনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান উল্লেখ করে আইডিইবিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ছবি সংগৃহীত

বাংলাদেশের উন্নয়ন ও আধুনিক অর্থনীতির ভিত্তি নির্মাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, অবকাঠামো, শিল্পায়ন ও বিভিন্ন প্রযুক্তিনির্ভর খাতে দক্ষ এই জনশক্তি দেশের সামগ্রিক অগ্রগতিকে এগিয়ে নিচ্ছে।

শুক্রবার (৭ নভেম্বর) গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে ড. ইউনূস বলেন, একটি বড় পেশাজীবী সংগঠন হিসেবে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দক্ষ কর্মীবাহিনী তৈরি, কারিগরি শিক্ষার প্রসার এবং উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে দেশের টেকসই প্রবৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখছে।

গণপ্রকৌশল দিবস–২০২৫ ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এবারের প্রতিপাদ্য—‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’—সময়োপযোগী। তার মতে, একটি জাতির প্রকৃত শক্তি শুধু প্রাকৃতিক সম্পদে নয়, বরং মানুষের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতাতেই নিহিত।

ড. ইউনূস আশা প্রকাশ করেন, পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও উদ্ভাবনী মানসিকতা নিয়ে আইডিইবির সদস্যরা ভবিষ্যতেও জাতি গঠনের প্রচেষ্টার অগ্রভাগে থাকবেন। একই সঙ্গে তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জাতীয় লক্ষ্য অর্জনে তাদের অব্যাহত অবদানের প্রতি আস্থা ব্যক্ত করেন। বাণীতে তিনি দিবসটি উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।