ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সীমানা পুনর্নির্ধারণে আলাদা কমিশনের প্রস্তাব নাকচ করল বিএনপি ও অধিকাংশ দল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৮:১৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৮:১৪:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
সীমানা পুনর্নির্ধারণে আলাদা কমিশনের প্রস্তাব নাকচ করল বিএনপি ও অধিকাংশ দল ছবি: সংগৃহীত
সীমানা পুনর্নির্ধারণে আলাদা কমিশন গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল।
 
বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বিলম্ব না করে বিদ্যমান নির্বাচন কমিশনকেই আইনি সংস্কারের মাধ্যমে শক্তিশালী করার পক্ষে তারা।
 
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের প্রতিনিধি অংশ নেন।
 
আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন।
 
জামায়াত সীমানা নির্ধারণে একটি অস্থায়ী কমিশনের পক্ষে মত দিলেও ঐকমত্যের স্বার্থে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে রয়েছে দলটি।
 
এদিকে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানান, সব পক্ষের সম্মতিতে জুলাইয়ের মাঝামাঝি সময়েই জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হতে পারে।
 
সংবিধিবদ্ধ নিয়োগ প্রক্রিয়া, রাষ্ট্রপতির নিয়োগ ও উচ্চকক্ষ নির্বাচন নিয়ে আলোচনা চললেও এসব ইস্যুতে এখনো পূর্ণ ঐকমত্যে পৌঁছানো যায়নি বলে জানানো হয়। এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের অধীনে ৫২টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।