ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে সরকার ব্যর্থ, জবাব চাইলেন নাহিদ ইসলাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৯:৪০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৯:৪০:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে সরকার ব্যর্থ, জবাব চাইলেন নাহিদ ইসলাম ছবি: সংগৃহীত
আশ্বাস দিয়েও সরকার এখনো জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৩০ জুন) এক ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, “সরকার দুইবার সময় দিয়েও কেন প্রতিশ্রুতি রক্ষা করেনি? কোথায় বাধা?”
 
নাহিদ লেখেন, জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদ, আহত এবং নেতৃত্বের ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার একটি জাতীয় দলিল। এটি ভবিষ্যতে আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে।
 
তিনি জানান, ৩১ ডিসেম্বর ছাত্রনেতৃত্ব এই ঘোষণাপত্র দিতে চাইলেও সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এটি সরকারিভাবে ঘোষণা করার প্রতিশ্রুতি দেয়। ছাত্ররা পরে তাদের উদ্যোগ থেকে সরে দাঁড়ায়।
 
তিনি বলেন, সরকারের অনুরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি খসড়া ঘোষণাপত্র জমা দেওয়া হয়েছিল এবং সব পক্ষের খসড়া মিলিয়ে একটি কমন দলিল তৈরির কথা ছিল। কিন্তু সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং কোনো ব্যাখ্যাও দেয়নি।
 
নাহিদ বলেন, “সরকার যদি উদ্যোগ না নেয়, আমরা বসে থাকব না। আমাদের ইশতেহার আমরা প্রকাশ করব, অন্য পক্ষগুলোও যেন নিজেদের ইশতেহার তৈরি করে। সরকার বাধ্য হবে দলিলটি গ্রহণে।”
 
তিনি জানান, জুলাই সনদে থাকবে রাষ্ট্রীয় মৌলিক সংস্কারের রূপরেখা ও সংবিধানের সংশোধনী প্রস্তাব। এই সনদ গণভোট, গণপরিষদ বা সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে এবং পরবর্তী সরকারকে তা অনুসরণ করতে হবে।
 
সব পক্ষকে ছাড় দিয়ে ঐক্যে পৌঁছানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো পক্ষ যদি বাধা দেয়, তাহলে সরকারকে ভয় না পেয়ে সাধারণ জনগণকে নিয়ে এ দায়িত্ব নিতে হবে। ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ রচিত হোক।”
 
তিনি জানান, ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘জুলাই কর্মসূচি’, যার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে “জুলাই পদযাত্রা”।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।