ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত ১৭ শিক্ষার্থী, গা ঢাকা দিল কলেজ কর্তৃপক্ষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৭:০৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৭:০৩:১৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত ১৭ শিক্ষার্থী, গা ঢাকা দিল কলেজ কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৬ জুন) কলেজের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
জামালপুর পৌর এলাকার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি প্রবেশপত্র না পাওয়ায়। বৃহস্পতিবার (২৬ জুন) কলেজের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তবে দেখা যায়, কলেজের সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে কর্তৃপক্ষ।
 
জানা যায়, বুধবার (২৫ জুন) প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের অধ্যক্ষের কক্ষে গিয়ে উত্তেজনা প্রকাশ করেন। পরিস্থিতি বেগতিক দেখে অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমসহ কলেজ কর্তৃপক্ষ পালিয়ে যান।
 
শিক্ষার্থীরা অভিযোগ করেন, রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র বাবদ অর্থ নিলেও তা সরবরাহ করেনি কলেজ কর্তৃপক্ষ।
 
অভিযোগের বিষয়ে অধ্যক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে প্রমাণসহ লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।