ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ঢাবি আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: উপাচার্যের ঘোষণা, আন্দোলনকারীদের ছয় দফা দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৬:১৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৬:১৫:১৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
ঢাবি আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে: উপাচার্যের ঘোষণা, আন্দোলনকারীদের ছয় দফা দাবি সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল রাখার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার গভীর রাতে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি জানান, ২০২৪ সালের ১৭ জুলাই গৃহীত নিষেধাজ্ঞার নীতিমালা অনুযায়ী প্রত্যেক হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
 

এর আগে শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে নতুন কমিটি ঘোষণা করলে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু হয়। রাত ১২টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাস্তায় নামে এবং রাত ১টার পর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
 

উপাচার্য ঘোষণা দেন, সদ্য ঘোষিত ছাত্রদল কমিটি নিয়ে সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা হবে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এই বক্তব্য প্রত্যাখ্যান করে হলে রাজনীতির সম্পূর্ণ অবসান দাবি করেন। তারা ছয় দফা দাবি উপস্থাপন করেন—ছাত্রদল কেন কমিটি ঘোষণা করেছে, উপাচার্যকে তার জবাব দিতে হবে।

  • ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাগছাস, বামসহ হলে সক্রিয় গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ের হল ও একাডেমিক এলাকায় রাজনীতির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্ররাজনীতির পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে।
  • ২৪ ঘণ্টার মধ্যে সব হল কমিটি বাতিল করতে হবে।
  • হল প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে।
  • দ্রুত ডাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে।
  •  

শিক্ষার্থীদের আন্দোলন ও উপাচার্যের ঘোষণার পর ক্যাম্পাসে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।