ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

কুতুবদিয়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ রয়েছেন আরও একজন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১১:৩১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১১:৪১:৫৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
কুতুবদিয়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ রয়েছেন আরও একজন জাহাজের ধাক্কায় ফিশিং বোট ডুবি
বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় ফিশিং বোট ডুবে যাওয়ার ৬ দিন পর আব্দুল মোনাফ (৩৩) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় কুতুবদিয়ার কৈয়ারবিল সৈকত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরনের কাপড় দেখে মোনাফের স্ত্রী ও ছোট ভাই আলী আজগর মরদেহ শনাক্ত করেছে বলে জানা গেছে। নিহত মোনাফ মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা গ্রামের মো. জামাল উদ্দিনের পুত্র। এই ঘটনায় আলাউদ্দিন নামের অপর একজন জেলে এখনো নিখোঁজ রয়েছে।
 
উল্লেখ্য, গত ২৮ জুলাই মহেশখালীর সোনাদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জাহাজের ধাক্কায় ডুবে যায় সোয়ানের মোহরাকাটা গ্রামের নাসিরুদ্দিনের মালিকানাধীন একটি ছোট মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা। এই ঘটনায় ৬ জেলেকে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলো আবদুল মোনাফ ও আলাউদ্দিন।
 
ঘটনার ৬ দিন পর গতকাল সকালে কুতুবদিয়া কৈয়ারবিল সৈকত থেকে একটি মরদেহ উদ্ধারের কথা জানান কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান। তিনি বলেন, মরদেহের মুখমণ্ডল সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। দেহের পরনে নেভিব্লু প্যান্ট ও একটি এশ রঙের ফুলহাতা গেঞ্জি রয়েছে। উদ্ধার পরবর্তী পরিচয় নিশ্চিত হলে লাশের ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আলাউদ্দিন নামের অপর একজন জেলে এখনো নিখোঁজ রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।