ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

চট্টগ্রামের রাউজানে সহিংসতার পর বিএনপির উত্তর জেলা আহ্বায়ক কমিটি বাতিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১১:২৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১১:২৪:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
চট্টগ্রামের রাউজানে সহিংসতার পর বিএনপির উত্তর জেলা আহ্বায়ক কমিটি বাতিল ছবি সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।


বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, “চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে।” তবে এটি সংঘর্ষের প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে কি না— এমন প্রশ্নে তিনি এড়িয়ে গিয়ে বলেন, "কমিটি বিলুপ্ত হয়েছে— এটুকুই আমার বক্তব্য।"

এর আগে মঙ্গলবার বিকেলে রাউজানের হালদা নদীর সাত্তারঘাট এলাকায় বিএনপির একটি কর্মসূচিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারসহ অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। সংঘর্ষে ৪টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং একটি গাড়িও ভাঙচুর করা হয়।

আহতদের মধ্যে দুই কেন্দ্রীয় নেতা— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী— উভয়ের বাড়ি রাউজান উপজেলায়। দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে তাদের অনুসারীরা দুটি ভিন্ন বলয়ে বিভক্ত। দলীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এলাকাটিতে এই দুই গ্রুপের মধ্যে বারবার সহিংস সংঘাতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে গণমাধ্যমে উঠে এসেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২০ জুলাই গোলাম আকবর খোন্দকারকে আহ্বায়ক করে ৪৪ সদস্যের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।