উসমানীয় স্থাপত্যের অনন্য নিদর্শন সুলায়মানিয়া মসজিদ
উসমানীয় মসজিদ থেকে ঐতিহাসিক ইসলামি স্থাপনা—স্থাপত্যশৈলী, শিল্পকলা ও ঐতিহ্যের অনন্য নিদর্শন
- আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৩:৩৫:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৩:৩৫:১১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২২ বার পঠিত
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম স্থাপত্যের বহু নিদর্শন শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছে। এসব স্থাপনায় ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি ফুটে উঠেছে নির্মাণকৌশল, শিল্পকলা, অলংকরণ ও নান্দনিকতার অনন্য সমন্বয়।
ইতিহাসের সাক্ষী হয়ে টিকে থাকা এমন পাঁচটি বিখ্যাত মুসলিম স্থাপত্যের মধ্যে রয়েছে বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ মসজিদ ও ঐতিহাসিক স্থাপনা।
সুলায়মানিয়া মসজিদ, ইস্তাম্বুল, তুরস্ক: তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সুলায়মানিয়া মসজিদ উসমানীয় স্থাপত্যশৈলীর অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন। ১৫৫০ থেকে ১৫৫৭ সালের মধ্যে নির্মিত এই মসজিদটি উসমানীয় সুলতান প্রথম সুলাইমানের নির্দেশে তৈরি করা হয়। বিখ্যাত স্থপতি মিমার সিনান এর নকশা প্রণয়ন করেন।
বিশাল গম্বুজ, সুচারু নির্মাণশৈলী ও মিনারের নান্দনিক বিন্যাস মসজিদটিকে বিশেষ পরিচিতি দিয়েছে। মসজিদটি ইস্তাম্বুলের ঐতিহাসিক এলাকার অংশ হিসেবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।