ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

সুনামগঞ্জে বিএনপির কমিটিতে আওয়ামী লীগ নেতাদের নাম, বাদ দেওয়া হলো দুইজনকে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১১:২৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১১:২৯:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
সুনামগঞ্জে বিএনপির কমিটিতে আওয়ামী লীগ নেতাদের নাম, বাদ দেওয়া হলো দুইজনকে সংগৃহীত ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদ্য অনুমোদিত সাত ইউনিয়নের বিএনপি আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত দুই নেতা। বিষয়টি জানাজানি হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে দুজনকেই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।
 

শনিবার (২৬ জুলাই) বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে এই দুই সদস্যকে বাদ দেওয়া হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী স্বাক্ষরিত চিঠিতে কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়।
 

নাম আসা দুইজন হলেন সাদের খলা গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে ও জেলা শ্রমিক লীগের সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক জিল্লুর রহমান এবং একই গ্রামের আওয়ামী লীগ সমর্থিত এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিগত সংসদ নির্বাচনে সক্রিয় ছিলেন হান্নান মুন্সী।
 

জিল্লুর রহমান বলেন, “আমি বিএনপি-আওয়ামী লীগ কোনোটাই করি না। কিভাবে আমার নাম কমিটিতে এলো, বুঝতে পারছি না।”
 

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, বিএনপি নেতা আনিসুল হক এদের অন্তর্ভুক্তিতে প্রভাব খাটিয়েছেন। তবে আনিসুল হক দাবি করেন, “আমি কাউকে কমিটিতে রাখার জন্য কোনো চাপ দিইনি, রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ভাবমূর্তি নষ্ট করছে।”
 

বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া বলেন, “জিল্লুর ও হান্নান মুন্সী আওয়ামী ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়ায় আমরা তাদের কমিটি থেকে বাদ দিয়েছি।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।