ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের চাকরির সুযোগ বাড়ানোর উদ্যোগ

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ইপিএস, কারিগরি প্রশিক্ষণ, কোরীয় ভাষা শিক্ষা ও নির্মাণ খাতে সহযোগিতা জোরদারের উদ্যোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৩:০৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৩:০৭:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের চাকরির সুযোগ বাড়ানোর উদ্যোগ ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত জনশক্তি পাঠাতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। দেশটিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সিউলে দক্ষিণ কোরিয়ার দুটি সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তিনি।


মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠক দুটিতে ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়া (এনইএসএ) এবং কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (সিএকে) প্রতিনিধিদের সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণ, কর্মীদের প্রশিক্ষণ ও নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।


এনইএসএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়া সরকারের এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নিয়মিত কর্মসংস্থানের পাশাপাশি মৌসুমি কাজ, কারিগরি দক্ষতা উন্নয়ন, কোরীয় ভাষা শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণে দুই দেশের যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।


দক্ষতা ও মানবসম্পদ উন্নয়নে দক্ষিণ কোরিয়ার অগ্রগতির প্রশংসা করে নুরুল হক নুর বলেন, দেশটির শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী তৈরি করতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।


বৈঠকে এনইএসএর পক্ষ থেকে কোরীয় ভাষা শিক্ষা, পেশাভিত্তিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশি কর্মীদের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে, কর্মীদের দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে ব্যবহারিক কোরীয় ভাষায় দক্ষতা অর্জন এবং সংশ্লিষ্ট কাজের ওপর প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। এর মাধ্যমে কর্মীরা দেশটির কর্মপরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবেন বলে আলোচনায় উঠে আসে।


অন্যদিকে, কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর জোর দেন প্রতিমন্ত্রী। এ খাতের স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।


আন্তর্জাতিক নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের পূর্ব অভিজ্ঞতার কথা উল্লেখ করে নুরুল হক নুর বলেন, কর্মীদের কারিগরি প্রশিক্ষণ এবং পেশাগত নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।


সিএকে ও দক্ষিণ কোরিয়ার নির্মাণ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও ব্যবহারিক কোরীয় ভাষায় দক্ষ এবং নির্মাণকাজে প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীদের নিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। দুই পক্ষের আলোচনায় কর্মীদের বিদেশযাত্রার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।


বৈঠকগুলোতে আলোচিত উদ্যোগগুলোর দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট দপ্তর এবং সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।