ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO

প্রধানমন্ত্রীর চাওয়াতেই ইশরাকের পদত্যাগ, অস্ত্র বহন নিয়েও মন্তব্য জামায়াত আমিরের

ইশরাকের পদত্যাগ ও মাদকবিরোধী অভিযানে অস্ত্র ব্যবহারের প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন ডা. শফিকুর রহমান। চট্টগ্রামে জামায়াতের সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থান, নির্বাচন ও জবাবদিহি নিয়েও কথা বলেন তিনি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৭:৫৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৮:০৪:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
প্রধানমন্ত্রীর চাওয়াতেই ইশরাকের পদত্যাগ, অস্ত্র বহন নিয়েও মন্তব্য জামায়াত আমিরের ছবি সংগৃহিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর চাওয়াতেই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে ইশরাকের অস্ত্র হাতে নেওয়ার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, মাদক সমাজকে ধ্বংস করছে। এ পরিস্থিতিতে ইশরাক যা করেছেন, তা সরাসরি নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। তবে একজন জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র বহন করা কিংবা কাউকে লক্ষ্য করে অস্ত্র তাক করা অন্যদের কাছে ভুল দৃষ্টান্ত তৈরি করতে পারে। উদ্দেশ্য ভালো হলেও সব ক্ষেত্রে কাজের পদ্ধতি গ্রহণযোগ্য হয় না বলে মন্তব্য করেন তিনি।


মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি তা নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন জামায়াত আমির। তিনি বলেন, সংসদে মাদক নিয়ন্ত্রণ আইন পাস হয়েছে। তবে শুধু আইন প্রণয়ন নয়, মাদকের বিস্তার রোধে বাস্তবসম্মত উদ্যোগও প্রয়োজন।


মঙ্গলবার নগরের খুলশী থানার জিইসি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত প্রাক্তন সাথী ও সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। সম্মেলনে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা, কক্সবাজার ও রাঙামাটির প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার নেতাকর্মী অংশ নেন।


বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের সূচনা হলেও তা এখনো যথাযথ স্বীকৃতি পায়নি। গত নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ থাকলেও বৃহত্তর স্বার্থে তা মেনে নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতেও একই পরিস্থিতি মেনে নেওয়া হবে, এমন নয়। ছাত্র-জনতা লুটপাট, চাঁদাবাজি ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি অপরাধের জন্য জবাবদিহি করতে হবে।


জামায়াতের নেতাকর্মীদের ওপর অতীতে জুলুম-নির্যাতন ও মিথ্যা মামলার অভিযোগ তুলে ধরে তিনি আরও বলেন, গত ১৭ বছরে দলটির নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। সম্মেলনে ছাত্রশিবির ও জামায়াতের সাথী-সদস্যদের আমৃত্যু সংগঠনের কর্মী হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।