জাপান সফরে ৩–৪টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৩:০২:০৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৩:৩৪:১৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১১ বার পঠিত
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দুই দেশের মধ্যে তিন থেকে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও জাপানের মধ্যে আটটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এর মধ্যে শেষ পর্যন্ত তিন থেকে চারটি স্মারক সই হতে পারে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং জনকূটনীতি বিভাগের মহাপরিচালক শহীদুল করিম উপস্থিত ছিলেন।
আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।