ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

বার্ন ইনস্টিটিউটে ৪২ জন চিকিৎসাধীন, চীনা চিকিৎসক দল যুক্ত হচ্ছে সমন্বিত চিকিৎসায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:২৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১১:২৮:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১ বার পঠিত
বার্ন ইনস্টিটিউটে ৪২ জন চিকিৎসাধীন, চীনা চিকিৎসক দল যুক্ত হচ্ছে সমন্বিত চিকিৎসায় ছবি সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখন পর্যন্ত সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় চীনের হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটাল থেকে আগত একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বার্ন ইনস্টিটিউটে পৌঁছায়। তারা আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসা পরামর্শ দেবেন। এছাড়া সিঙ্গাপুর ও ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিত চিকিৎসা কার্যক্রমে অংশ নেবেন তারা। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে একটি আনুষ্ঠানিক ব্রিফিংও হতে পারে বলে জানা গেছে।


হাসপাতাল চত্বরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব এবং বিমান বাহিনী সমন্বয়ে নেওয়া হয়েছে কড়া নজরদারি। বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। এছাড়া আহতদের চিকিৎসা ব্যয় সম্পূর্ণভাবে বহন করবে সরকার।


উল্লেখ্য, বৃহস্পতিবার রাতেই ঢাকায় এসে পৌঁছায় চীনা বিশেষজ্ঞ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।


গেল সোমবার উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে ভয়াবহ আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।