ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

দশমিনায় গরু চুরি করতে গিয়ে আটক ২

গরু মিশুক গাড়িতে তোলার সময় দুজনকে আটক, পালিয়েছে আরও একজন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ১০:৫৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ১০:৫৩:১৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
দশমিনায় গরু চুরি করতে গিয়ে আটক ২ ছবি সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজনের হাতে দুই ব্যক্তি আটক হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যান।
 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের মাস্টারবাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।
 

আটকরা হলেন দশমিনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লিটু মিয়ার ছেলে শাকিল এবং একই গ্রামের মৃত খালেক গাজীর ছেলে মনির।
 

স্থানীয় সূত্র জানায়, বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয়দের সন্দেহ হয়। তারা গাড়িতে থাকা ব্যক্তিদের পরিচয় ও গরুটির মালিকানা জানতে চাইলে তিনজনের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যান। পরে শাকিল ও মনিরকে আটক করেন স্থানীয়রা।
 

খবর পেয়ে দশমিনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়।
 

প্রত্যক্ষদর্শী মমিন মাস্টার জানান, এলাকায় কিছুদিন ধরে গরু চুরির ঘটনা বেড়েছে। এ কারণে স্থানীয়রা সন্দেহজনক গাড়ি বা ব্যক্তিদের নজরে রাখছেন। শনিবার রাতে একটি মিশুক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে তিনি কয়েকজনকে ফোন করে আড়ালে অবস্থান নেন। পরে তিনজনকে গরু নিয়ে গাড়িতে তুলতে দেখে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করা হয়। অন্যজন পালিয়ে যান।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুইজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।