ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের

আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই রিয়াদের সঙ্গে পারমাণবিক চুক্তি ট্রাম্পের

বেসামরিক পারমাণবিক চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো সুযোগ থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৬:২১:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৬:২১:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই রিয়াদের সঙ্গে পারমাণবিক চুক্তি ট্রাম্পের ছবি: সংগৃহীত
রিয়াদের সঙ্গে যেকোনো বেসামরিক পারমাণবিক চুক্তি সম্পাদনের মূল শর্ত হিসেবে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে (ইসরাইলসহ বেশ কয়েকটি আরব দেশ এর সাথে সম্পর্ক চুক্তি) যোগদান করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, মার্কিন জ্বালানি বিভাগ এবং সৌদি আরবের মধ্যে যে বেসামরিক পারমাণবিক চুক্তি হতে যাচ্ছে, তাতে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না। এই চুক্তিটি কেবল অ-সামরিক কাজের উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক যেমনটি ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশের ক্ষেত্রে ইতোমধ্যে প্রযোজ্য রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজস্ব মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এসব কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, পারমাণবিক চুক্তিটি অনুমোদনের জন্য প্রস্তুত হলেও তা পুরোপুরি সৌদি আরবের অত্যন্ত সফল ও সম্মানিত আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার ওপর নির্ভর করছে। 

সূত্র: আল-জাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।