ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের

লোকনাথের ভক্ত পরিচয়ে চট্টগ্রামের বাসা থেকে স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ

সাধু সেজে বাসায় প্রবেশের পর স্বর্ণালংকার নেওয়ার অভিযোগে সরোয়ার সরদারকে গ্রেফতার করেছে পুলিশ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:৩৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:৫২:০১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৩ বার পঠিত
লোকনাথের ভক্ত পরিচয়ে চট্টগ্রামের বাসা থেকে স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ সংগৃহীত ছবি
 

চট্টগ্রামে নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দিরের ভক্ত পরিচয়ে এক বাসায় ঢুকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে সরোয়ার সরদার নামে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ২২ জুলাই রাতে নগরের কোতোয়ালী থানার হাজারীগলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকার, গলানো স্বর্ণ, দুটি স্মার্টফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
 

গ্রেফতার সরোয়ার সরদার ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি সুতালড়ি বেদে পল্লী এলাকার মৃত হামিদ সরদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে তিন জোড়া সোনার কানের দুল, একটি সিতা হারের পাঁচ অংশ, পাথরযুক্ত একটি স্বর্ণের লকেট, পাঁচ আনা গলানো স্বর্ণ, দুটি স্মার্টফোন এবং ১৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।
 

পুলিশের তথ্য অনুযায়ী, নগরের খুলশি থানার আমবাগান নগর স্বাস্থ্য ক্লিনিক সংলগ্ন ক্যাপ্টেনের বিল্ডিংয়ের নিচতলায় অজিত ঘোষের বাসায় গিয়ে কলিং বেল দেন সরোয়ার। পরে নিজেকে হিন্দু সাধু পরিচয় দিয়ে জয় বাবা লোকনাথ বলে তিনি দাবি করেন, নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দির থেকে এসেছেন। একপর্যায়ে অজিত ঘোষের স্ত্রীর কাছে ১১ টাকা প্রণামি চান তিনি। তার কথায় বিশ্বাস করে টাকা দেওয়ার পর প্রসাদের জন্য চালও চান সরোয়ার।
 

অভিযোগ রয়েছে, এরপর বিভিন্ন কৌশলে গৃহকর্তা ও তার স্ত্রীর কাছ থেকে ২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালংকার নিয়ে চলে যান তিনি। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে হাজারীগলি এলাকা থেকে সরোয়ারকে গ্রেফতার করে।
 

খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, সরোয়ার সরদারকে প্রতারণার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।