ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদত্যাগের পর বিচারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন ও নিরপেক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবিও জানালেন এনসিপি নেতা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৪৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৯:৪৮:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদত্যাগের পর বিচারের দাবি নাহিদ ইসলামের সংগৃহীত ছবি
 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে পদত্যাগের পর একজন সৎ, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।
 

বৃহস্পতিবার ২৩ জুলাই সন্ধ্যায় জামালপুরে পদযাত্রা শেষে ফৌজদারী মোড়ে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পরোক্ষভাবে ছাত্র জনতার ওপর নির্বিচার হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন। এ কারণে শুধু পদত্যাগ করলেই হবে না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের আওতায় আনতে হবে বলে দাবি করেন তিনি।
 

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির জবাবদিহি নিশ্চিত করতে হবে। তার ভাষ্য, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।
 

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, গণভোট অসাংবিধানিক বা অবৈধ প্রমাণিত হলে বিএনপি সরকারও অবৈধ সরকার হিসেবে বিবেচিত হবে।
 

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির সহসভাপতি হিফজুর রহমান বকুল এবং এনসিপির জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।