ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের

নিখোঁজের রাতেই লেবুবাগানে মিলল শিশুর নিথর দেহ

বরগুনার বামনায় চার বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, তদন্ত শুরু
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৩:৪৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৩:৪৭:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৪ বার পঠিত
নিখোঁজের রাতেই লেবুবাগানে মিলল শিশুর নিথর দেহ ছবি: সংগৃহীত

লেবুবাগান থেকে চার বছরের শিশুর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। 
 

বরগুনার বামনা উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মাকসুদা নামে চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলার দক্ষিণ রামনা গ্রামের একটি লেবুবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
 

নিহত মাকসুদা দক্ষিণ রামনা গ্রামের বাসিন্দা মো. মাহবুবুর রহমানের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ছয় বছর বয়সী বড় ভাই রবিউলের সঙ্গে পাশের দাদার বাড়িতে প্রাইভেট পড়তে যায় সে। পড়াশোনা শেষে বড় ভাই বাড়ি ফিরলেও মাকসুদা আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজতে শুরু করেন।
 

পরিবার ও স্থানীয়রা দীর্ঘ সময় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পেছনের একটি লেবুগাছের নিচে শিশুটির নিথর দেহ দেখতে পান। পরে তারা বামনা থানা পুলিশকে খবর দেন।
 

খবর পেয়ে বরগুনার পুলিশ সুপার কুদরত ই খুদা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।
 

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।