ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

সরকারি জায়গা দখলের অভিযোগে ছাগলনাইয়ায় আ.লীগের উপজেলা কার্যালয় উচ্ছেদ

সওজের জমিতে অবৈধ স্থাপনা অভিযোগে প্রশাসনের উচ্ছেদ অভিযান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৯:৪৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৯:৪৭:০১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৭ বার পঠিত
সরকারি জায়গা দখলের অভিযোগে ছাগলনাইয়ায় আ.লীগের উপজেলা কার্যালয় উচ্ছেদ ছবি সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দখল করে নির্মিত অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয় উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার ২২ জুলাই পরিচালিত অভিযানে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়।
 

উপজেলা প্রশাসন জানায়, বুধবার দুপুরে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ যৌথভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে সওজের জায়গায় নির্মিত অভিযোগ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়টি ভেঙে ফেলা হয়।
 

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। এ সময় ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের, সওজের উপতত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহতাব উদ্দিন রুমি, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজেল হোসেন হাওলাদারসহ উপজেলা ও পৌর প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় ছাগলনাইয়া পৌর শহরের ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাশে সড়ক বিভাগের সরকারি জমি দখল করে ভবনটি নির্মাণ করা হয়েছিল। ভবনটিকে কেন্দ্র করে আশপাশেও কয়েকটি অবৈধ স্থাপনা গড়ে ওঠে বলে তারা দাবি করেন।
 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।