ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

নড়াইলে আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলায় নির্মাণ শ্রমিক আলিনুর ফকির হত্যা মামলার প্রধান আসামি রাজিব শেখকে (৪৫) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১১:১৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১১:১৭:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪৮ বার পঠিত
নড়াইলে আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার ছবি সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় নির্মাণ শ্রমিক আলিনুর ফকির হত্যা মামলার প্রধান আসামি রাজিব শেখকে (৪৫) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। এ নিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডে মামলার দুই আসামিকে গ্রেফতার করা হলো।
 

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে র‍্যাব-৬-এর যশোর ও সাতক্ষীরা ক্যাম্পের যৌথ অভিযানে সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকা থেকে রাজিব শেখকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স।
 

গ্রেফতার রাজিব শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।
 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য তাকে লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

এর আগে সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রাম থেকে একই মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি রহমান শেখকে গ্রেফতার করে র‍্যাব।
 

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, গ্রেফতার রাজিব শেখকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

মামলার এজাহার অনুযায়ী, গত রোববার (১৯ জুলাই) রাত ১০টার দিকে পাওনা টাকা পরিশোধের কথা বলে আলিনুর ফকিরকে লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ডেকে নেওয়া হয়। সেখানে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন বলে অভিযোগ রয়েছে।
 

ঘটনার পরদিন নিহতের ভাই আমিনুর ফকির বাদী হয়ে রাজিব শেখকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ এবং আরও ৫ থেকে ৭ জনকে অজ্ঞাত আসামি করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।